1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ছয় লক্ষাধিক টাকা চৌদ্দগ্রামে সর্দারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ গ্রামবাসীর পরকীয়ার জেরে নির্যাতন: স্ত্রীকে ঘরে আটকে রাখা, মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে বাগদা চিংড়ি পোনা ও কসমেটিকস সামগ্রী আটক করেন।

রাঙ্গাবালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৫ বার

স্টাফ রিপোর্টার,আ. রহিম গাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণকে বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে পারলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তারা দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews