1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৪ বার

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, কালীগঞ্জ, গাজীপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এ.টি.এম. কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত মহড়ায় দুর্যোগকালীন করণীয় বিষয়ে উপস্থিতদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews