1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ চৌদ্দগ্রামের কামরুল হুদা চৌদ্দগ্রামে জবাই করে স্কুল ছাত্রকে হত্যাঃ মামলার পুনরায় তদন্তের দাবী নিহতের পরিবারের! একজন সফল সমাজ সেবক ও রাজনীতিবীদ চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য

উপকূলের অবহেলিত জনপদ রাঙ্গাবালীকে মডেল উপজেলা গড়ার স্বপ্ন হাজী আল মামুন সরদারের

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার,রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর উপকূলীয় ও নদীবেষ্টিত জনপদ রাঙ্গাবালীকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সবুজ ছায়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হাজী আল মামুন সরদার। জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকেই এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। হাজী আল মামুন সরদার বলেন, রাঙ্গাবালী তার জন্মস্থান। এ উপজেলার মানুষ ও মাটির সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও উপকূলের এই জনপদ এখনো উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

তিনি জানান, নদীবেষ্টিত রাঙ্গাবালী উপজেলার মানুষকে প্রতিনিয়ত নৌপথে যাতায়াত করতে হয়। এমনকি এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতে বড় বড় নদী পার হতে হয়। অনেক এলাকায় এখনো পাকা রাস্তা, পুল, সাঁকো ও ব্রিজের অভাব রয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে স্থানীয় মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। তিনি আরও বলেন, “রাঙ্গাবালী উপকূলীয় ও দুর্গম এলাকা হওয়ায় এখানকার মানুষ নানা সমস্যার মুখোমুখি হন। আমি চাই এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে রাস্তা, পুল, সাঁকো ও ব্রিজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে। সুযোগ পেলে রাঙ্গাবালীকে একটি উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।

হাজী আল মামুন সরদার বলেন, বর্তমানে রাঙ্গাবালীর উন্নয়নের জন্য একটি সম্ভাবনাময় সময় তৈরি হয়েছে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এ সুযোগকে কাজে লাগিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি। রাঙ্গাবালীর মানুষ যদি তার পাশে থাকে, তবে এ জনপদের উন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাঙ্গাবালীর মতো উপকূলীয় ও দীর্ঘদিনের অবহেলিত এলাকায় অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে।

সবুজ ছায়া গ্রুপের এমডি হাজী আল মামুন সরদার বলেন, জন্মভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি রাঙ্গাবালীর পাশে থাকতে চাই। সবার সহযোগিতা পেলে এই জনপদকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews