1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বিশেষ কম্বিং অপারেশন ২০২৬: বাকেরগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বার

মোঃ রবিউল মুন্সী | স্টাফ রিপোর্টার: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা-এ বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এবং উপজেলা মৎস্য অফিসার সাইফুল ইসলাম।

অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার নদী ও খাল-বিলের মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই মৎস্যসম্পদ রক্ষা এবং আইন প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত আইন বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews