1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তেরখাদা থানার সাবেক ওসিসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৩ বার

খুলনা প্রতিনিধিঃ তেরখাদা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেনসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।বুধবার (২৫ জুন) দুপুরে তেরখাদা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. গোলাম মোস্তফা ভুট্টো বাদী হয়ে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তেরখাদা অঞ্চলে মামলাটি করেন। আদালতের বিচারক মো. নাজমুল কবির মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন থানা পুলিশের তৎকালীন অফিসার ইনচার্জ (তদন্ত)মো. আলমগীর কবির, সেকেন্ড অফিসার আব্দুল কাইয়ুম, এস.আই চঞ্চল কুমার হালদার, এস.আই রুবেল, এস. আই এনামুল, এস.আই প্রতাপ, এস.আই অলিফ ঘোষ, এস.আই মোহাম্মদ শাহিন কাদির এবং এস.আই বিশ্বজিৎ মিত্র। ওসি সরদার মোশাররফ হোসেন বর্তমানে খুলনায় পুলিশের ক্রাইম শাখায় কর্মরত আছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, বিগত সরকারের আমলে বিএনপি- জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও ক্রসফায়ারের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন আসামিরা। বাদী তেরখাদা থানার যুবদলের নেতা হওয়ায় তার কাছেও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তা না দিলে গ্রেপ্তার ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। ২০২৩ সালের ২০ জুন বাদীসহ কয়েকজন সাক্ষীকে থানায় ডেকে এনে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এমনকি উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর ১১ বছর আগে মারা যাওয়া বাবাকেও একটি মামলার আসামি করা হয়েছে। এছাড়াও বাদীকে ২০২৪ সালের ১৩ জুলাই দোকান থেকে তুলে নিয়ে গিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। এক লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পরও তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলায় স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকেও একই কৌশলে অর্থ আদায় করা হয়েছে।

বাদী গোলাম মোস্তফা ভুট্টো বলেন, তৎকালীন সময়ে মামলা করার সুযোগ ছিল না। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি। আশা করি, ন্যায়বিচার পাবো।

বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, তেরখাদা থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেনসহ দশজন পুলিশের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন।

উল্লেখ্য ওসি সরদার মোশারফ হোসেন তেরখাদার আগে রূপসায় দায়িত্ব পালনকালীন সময়ে সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদীর আস্থাভাজন ছিলেন। রূপসায় দায়িত্ব পালনকালীন সময়ে জমি দখল চাঁদাবাজী ও শালিস বিচারের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এসময় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের কাছে গেলেও তার বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা না নিয়ে এমপি সালাম মূর্শেদীর টাকায় তাকে একাধিকবার শ্রেষ্ঠ ওসির পুরুস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews