1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

এএফসির লাইসেন্স না থাকায় ‘চ্যালেন্জ কাপ’ খেলার সুযোগ পেলো আবাহনী লিমিটেড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০০ বার

রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগে শেষ হওয়া বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা মোহামেডান।দীর্ঘ ২২ বছর পর দলটি শিরোপার দেখা পেলেও সাফল্যের সেই বারতা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেনা তাঁরা।নিয়ম অনুযায়ী প্রিমিয়ার লিগের শিরোপা জেতায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের ক্লাব পর্যায়ের প্রতিযোগিতা ‘চ্যালেঞ্জ লিগে’ ঢাকা মোহামেডানের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল।কিন্তু এএফসির ক্লাব লাইসেন্স না থাকায় মোহামেডান আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাচ্ছে না। এএফসির লাইসেন্স পেতে কিছু শর্তপূরন করতে হয়।আগের মতো এবারও মোহামেডান তা পূরণ করতে ব্যর্থ হয়েছে।আর তাই এএফপির ‘চ্যালেন্জ কাপ’ খেলার সুযোগ পেয়ে গেছে লিগ রানারআপ আবাহনী লিমিটেড।সোমবার সন্ধ্যায় বাফুফে এই সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এএফসির ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ২৫ মার্চ ক্লাবগুলোর অনলাইন পোর্টালে আবেদনের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসই সকল প্রয়োজনীয় কাগজ প্রদান করেছিল।মোহামেডান, রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন মানদন্ড অনুযায়ী শর্ত পূরন করতে না পেরে পোর্টালে আপলোড করতে ব্যর্থ হয়।

লাইসেন্সিং সংক্রান্ত বাফুফের ফাস্ট ইন্সটেন্ট বডি (এফআইবি) ১০ মে সভায় আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসকে অংশগ্রহণ করার জন্য লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত হয়। অন্য তিন ক্লাব শর্ত পূরণ না করায় তাদের লাইসেন্স দেয়া হয়নি। মোহামেডান সেই সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছিল ১৮ মে। বাফুফের আপিল বডি মোহামেডানের সেই আবেদন পর্যালোচনা করে খারিজ করে। ফলে ফাস্ট ইন্সটেন্ট বডির সিদ্ধান্ত বহাল রেখেছে। এতে মোহামেডানের পক্ষে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

এএফসি ক্লাব লাইসেন্সের জন্য বয়সভিত্তিক দল, নিজস্ব মাঠ, আরো অনেক শর্ত পূরণ করতে হয়। চলতি লিগে ফেব্রুয়ারির পরই অনেকটা নিশ্চিত ছিল মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারে। এরপরও ক্লাব কর্তৃপক্ষ লাইসেন্সের জন্য মনোযোগ দেয়নি। এখন চ্যাম্পিয়ন হওয়ার পর শেষ মুহুর্তে দৌড়ঝাপ করলেও সেটা আর কাজে আসছে না।

ঢাকা আবাহনী অনেক প্রতিকূলতার মধ্যে দল গড়েছে।রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্লাবটি লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিলো।তারপরেও তাঁরা দল গঠন করে এবং বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে আসরের দ্বিতীয় দল হিসেবে লিগ শেষ করে।আর ক্রিকেটে তো শিরোপাই জিতে নেয় তারা

তবে প্রতিকূলতা সত্ত্বেও আন্তর্জাতিক আসরে প্রতিনিধিত্ব করার সুযোগ এই ক্লাবটি হাতছাড়া করতে চায় না। ফেডারেশন থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানার পর আবাহনী এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করবে বলে জানা গেছে।

মোহামেডানের এই সমস্যাটি অনেক পুরনো।এর আগেও তাঁরা একই কারনে এএফসির টূর্নামেন্ট খেলতে পারেনি।তাই আবাহনীর উপর দায়িত্ব এসেছে দেশকে প্রতিনিধিত্ব করার।এতে ক্রীড়াঙ্গনের কেউ কেউ অসন্তুষ্ট হলেও কিছুই করার নেই তাদের।কেননা ফিফা ও এএফসি রাজনীতি বোঝেনা,নিয়ম বোঝে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews