1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অর্থের বিনিময়ে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে বদলির তদবিরে গাজীপুরের রেকর্ড কিপার শামীম আক্তার খুকি!

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৮ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে বদলি হয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন গাজীপুর জেলা রেকর্ড রুমের রেকর্ড কিপার শামীম আক্তার খুকি। একটি বিশ্বস্ত সূত্রের খবর, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি এই বদলির জন্য জোর তদবির চালাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর জেলা রেজিস্টার অফিসের আওতাধীন কর্মরত এক ব্যক্তি জানান, শামীম আক্তার খুকি বিগত দিনে কালিয়াকৈর ও কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে মহরার হিসেবে কর্মরত ছিলেন। কালীগঞ্জে কর্মরত থাকাকালীন সময়ে তিনি তার পরিবারের আত্মীয়-স্বজন – ভাইপো, ভাগ্নে, ভাগ্নি এবং ভাগ্নি জামাইসহ মোট ৮ জনকে অবৈধ অর্থের বিনিময়ে নকলনবীশ (নকল প্রস্তুতকারী) হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অভিযোগ উঠেছে, বর্তমানে এই নকলনবীশরা কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসকে তাদের পারিবারিক অফিসে পরিণত করে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত।

সূত্রের দাবি, এই দুর্নীতিকে আরও পাকাপোক্ত করার উদ্দেশ্যেই বর্তমানে অর্থের বিনিময়ে কালীগঞ্জে বদলি হতে চাইছেন শামীম আক্তার খুকি। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে তার নিয়োগকৃত নকলনবীশ হিসেবে কর্মরত তার ভাতিজা, নিষিদ্ধ  আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে   উপার্জিত অবৈধ অর্থ দিয়ে কালীগঞ্জ শ্রমিক কলেজের জমি জোর পূর্বক দখল করে বিশাল অট্টালিকা তৈরি করেছেন।

এছাড়াও, শামীম আক্তার খুকির বিরুদ্ধে বিগত স্বৈরাচারী সরকারের প্রভাব খাটিয়ে গাজীপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসকে একটি দুর্নীতিগ্রস্ত অফিসে পরিণত করার গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শামীম আকতার খুকির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায় নি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews