1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি।গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৭ মে) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাক্সানা লাকী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনগুলোর ভিত্তিতে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে এ সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে তারা স্বনির্ভর হয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews