1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে রায় অমান্য করে পুণরায় মাটি কাটার দায়ে ভেকু জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় বিচারকের দেয়া রায় অমান্য করে পুণরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক্সকাভেটর  (ভেকু) জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাগরীর শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। ইউএনও বলেন, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় অভিযান পরিচালনা করে কৃষি জমির মাটা কাটা বন্ধ করে দেন। একটি চক্র কৃষি জমির রুপ পরিবর্তনের উদ্দেশ্যে জমি থেকে মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজকে সকালে অভিযান পরিচালনা করি। আমাদের যাওয়ার সংবাদ পেয়ে ওই চক্রটি ভেকু ফেলে পালিয়ে যায়। ভেকুটি জব্দ করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলাউদ্দিন জিম্মায় দেওয়া হয়। অভিযান পরিচালনা কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি, বেঞ্চ সহকারী মো. আলামিন ও মো. মাহাবুব আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews