1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চিঠি পেলেও পড়বেন না পাকিস্তানের সেনাপ্রধান

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার
  • বিশেষ প্রতিনিধিঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কোনো চিঠি গ্রহণ করেননি বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনির। সেনাপ্রধান বলেছেন, চিঠি পেলেও সেটি পড়বেন না তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলার সময় কারাবন্দি ইমরান খানের খোলা চিঠির প্রসঙ্গ এলে সেনাপ্রধান ওই সব বলেন।

সেনাপ্রধান বলেন, যদি এই ধরনের কোনো চিঠি পান তবে তিনি তা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত কয়েক ডজন মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। এ সময়ের মধ্যে সেনাপ্রধানের উদ্দেশে তৃতীয়বার খোলা চিঠি লেখার একদিন পর জেনারেল মুনির এ মন্তব্য করেন ।

তৃতীয় চিঠিতে কারাবন্দি ইমরান খান নির্বাচনী কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেছেন, কারচুপি করা ভোটের মাধ্যমে অর্থ পাচারকারীদের ক্ষমতায় আনা হয়েছে।

তার আইনজীবী ফয়সাল চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, সেনাপ্রধানকে লেখা তার চিঠিতে পিটিআই প্রতিষ্ঠাতা নির্বাচনী জালিয়াতির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠদের চেয়ে সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উত্থাপন করেছেন।

চিঠির প্রসঙ্গ শেষে জেনারেল মুনির দেশের স্থিতিশীলতা রক্ষার প্রতি ইঙ্গিত করে বলেন, দেশ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে এবং পাকিস্তান উন্নয়নের পথে রয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে হবে।

এদিকে ইমরানের মুক্তির বিষয়ে মার্কিন চাপ নিয়ে গুঞ্জন চলছে। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে কোনো ব্যক্তি, দল বা ঘটনায় সীমাবদ্ধ নয়। এটি রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাম্প্রতিক মার্কিন সফরের পর আসিফ এমন মন্তব্য করেছেন। সফরে তিনি ট্রাম্পের পররাষ্ট্র নীতি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং অন্যান্য আইনপ্রণেতাদের সাথে সাক্ষাৎ করেন। নাকভি এই বৈঠকগুলোর ইতিবাচক ফলাফল বয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ বৈঠক দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের গুরুত্বকে প্রতিনিধিত্ব করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews