বাছেদ হোসাইন স্টাফ রিপোর্টারঃ প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন কোষাধক্ষ সোনারগাঁ থানা বিএনপি এবং বৈদ্দ্যার বাজার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি দৈনিক বাংলার রুপকে জানান- গতকাল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি শেষে রাতে বাসায় ফেরার পর নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরি ভিত্তিতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত কাউকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রিয় নেতার অসুস্থতার সংবাদে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ব্যথিত। এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার সবচেয়ে বড় মাধ্যম হলো দোয়া।
তাই সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে বিনীত অনুরোধ—আমাদের প্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবের জন্য মন থেকে দোয়া করবেন।
🤲 হে মহান আল্লাহ, আপনার অসীম রহমতে আমাদের প্রিয় নেতাকে দ্রুত সুস্থ করে দিন। তাঁর সকল অসুস্থতা ও কষ্ট দূর করে পূর্ণাঙ্গ শিফা দান করুন। তাঁকে নেক হায়াত ও সুস্থ জীবন দান করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲❤️
Leave a Reply