1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মজিবুর রহমান চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী ৬দিন পর কক্সবাজার থেকে উদ্ধার* বনফুল ডিপার্টমেন্টাল স্টোরে আগুনে পুড়ে ৬০ থেকে৭০ লাখ টাকার ক্ষতি চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা: ২ জনের বিরুদ্ধে মামলা পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে চৌদ্দগ্রামের বিএনপির মিছিল চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সোনারগাঁয়ে ৩৩০ ফুট রাস্তা আরসিসি ঢালাই– এলাকাবাসীর সন্তোষ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মীর হোসেন মোল্লা (আরমান): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাময়ী গ্রামের দীর্ঘদিনের চলাচলের সমস্যা অনেকটাই লাঘব হয়েছে ৩৩০ ফুট রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে। স্থানীয় বাসিন্দাদের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করায় ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার দেলোয়ার হোসেন বাবুর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, দেলোয়ার হোসেন বাবুকে তারা বিপদে-আপদে, দিন-রাত সবসময় পাশে পেয়েছেন। এলাকার উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করে তারা বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও দেলোয়ার হোসেন বাবুকে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান তারা।

স্থানীয়দের দাবি, রাস্তাটি আরসিসি ঢালাই হওয়ায় বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতাসহ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পাবেন সোনামহী গ্রামের মানুষ।

জানা যায়, এলাকাবাসীর চলাচলের সুবিধা ও জনস্বার্থের কথা বিবেচনা করে দেলোয়ার হোসেন বাবু মেম্বার নিজস্ব অর্থায়নে রাস্তাটির কাজটি সম্পন্ন করে দেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে দেলোয়ার হোসেন বাবুর এমন উদ্যোগ অব্যাহত থাকবে!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews