1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মজিবুর রহমান চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী ৬দিন পর কক্সবাজার থেকে উদ্ধার* বনফুল ডিপার্টমেন্টাল স্টোরে আগুনে পুড়ে ৬০ থেকে৭০ লাখ টাকার ক্ষতি চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা: ২ জনের বিরুদ্ধে মামলা পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে চৌদ্দগ্রামের বিএনপির মিছিল চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন তুলা পুস্করনী গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে মোঃ ইউছুপ আলী (৩০) গত ১৫ জুলাই রবিবার সকাল ১০ টার সময় নিজ এলাকাতে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে মোঃ ইউছুপ আলীর সন্ধানদাতা বা তাকে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই ২৬ইং) নিখোঁজ মোঃ ইউছুপ আলীর ভাই মোঃ হোসেন আলী বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করে (যাহার নং ১২৯১)।

মোঃ হোসেন আলী জানান, প্রায় ১০ দিন পার হলেও এখনো তার ভাই মোঃ ইউছুপ আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে যেকোনোভাবে ফিরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

মোঃ হোসেন আলী জানান, নিখোঁজের সময় তার ভাই মোঃ ইউছুপ আলীর সঙ্গে সম্পর্ক থাকা বন্ধুরাও কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।

পুলিশ সূত্র জানায়, ‘অপহরণ হয়েছে কি না, এটা এখনো স্পষ্ট নয়। কারণ, ১০দিন অতিবাহিত হলেও কেউ এখনো টাকা পয়সা দাবি করেনি। আমরা স্থানীয় লোকজন, প্রতিবেশী ও নিখোঁজ ব্যক্তির বন্ধুদের সঙ্গে কথা বলেছি। আমরা সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews