1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির চতুর্থ শ্রেণি খেলাধুল সাংস্কৃতি বাধ্যতামূলক করা হবে ভ্যানের সঙ্গে সংঘর্ষে দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু চৌদ্দগ্রামে ট্রেনে এক্সিডেন্টে পড়ে তরুণের মৃত্যু, গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল চৌদ্দগ্রামে ট্রাক হোটেলে মাদকবিরোধী অভিযান জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে ফটিকছড়িতে জুলাই শহীদ দিবস পালন, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন কবর থেকে লাশ উধাও জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা ডিবি হেফাজতে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা মাদক মামলার পলাতক আসামী কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমনের খুঁটির জোর কোথায়!

চৌদ্দগ্রামে ট্রাক হোটেলে মাদকবিরোধী অভিযান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭ বার

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত ড্রাইভার ট্রাক হোটেল-এ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির সন্দেহভাজন নগদ ৩৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় হোটেলের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় হোটেল মালিক আবুল কাশেম পালিয়ে যান।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সেলিম (৩০)। পলাতক আসামি আবুল কাশেম (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ৬নং গোলপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বসুন্ডাবাড়ি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।নঅভিযানে ৮ কেজি গাঁজা এবং মাদক বিক্রির সন্দেহভাজন নগদ ৩৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, উপপরিদর্শক তুন্তু মনি চাকমা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ড্রাইভার ট্রাক হোটেলটি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে আলোচিত। এ অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews