1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

চৌদ্দগ্রামের শুভপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭ বার

৫ জুন ২০২৬ ইং, শুক্রবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল হুদা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনাব ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি, জনাব মোঃ শাহআলম (এমএসসি) এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জনাব ডাঃ মাইন উদ্দিন মিয়াজি।

প্রধান অতিথির বক্তব্যে জনাব কামরুল হুদা বলেন, দেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান চৌদ্দগ্রামের প্রতি অনেক বেশি মনযোগী ছিলেন। তিনি চেয়েছিলেন ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে আপনারা তাঁকে এই আসনটি উপহার দিবেন। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা এবার প্রথম আশা করেছিলাম আমরা চৌদ্দগ্রামের বিজয়ী হতে পারব। কিন্তু আমরা অসংগঠিত ছিলাম, এ কারণে আমরা এখানে বিজয় লাভ করতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, চৌদ্দগ্রামের দলকে সুসংগঠিত করার জন্য এবং কমিটি পূণর্গঠন করার জন্য। এজন্যই আমরা এখানে বর্ধিত সবার ডেকেছি।

তিনি আরও বলেন, চৌদ্দগ্রামে আমরা একটি নির্বাচন হেরেছি, সামনে অনেকগুলো নির্বাচন আছে। ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচনসহ সকল নির্বাচনে জিততে হলে দলকে সুসংগঠিত করতেই হবে। তবেই আমরা জিততে পারবো।

এ সময় জনাব কামরুল হুদা আরও বলেন, যারা চাপাবাজি করেন, যারা চাপাবাজি করে নির্বাচনে জিতেছেন, তারা এখনো বলেন তাদের ক্ষমতা নাকি মন্ত্রীর চেয়েও বেশি, আসলে কি তাই? আসলে ওনারা মানি মেক করার জন্য, নিজের পরিবারকে সচ্ছল করার জন্য রাজনীতি করেন। ওনাদেরকে দিয়ে চৌদ্দগ্রামের উন্নয়ন হবে না। কোন উন্নয়নমূলক কাজ হবে না। আপনারা যারা দলের সাথে সম্পৃক্ত আছেন আপনাদেরকে দিয়েই চৌদ্দগ্রামের উন্নয়ন হবে।

শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি জনাব অধ্যাপক জিয়াউর রহমান জিতুর সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় এই বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, বেলাল হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার হাসানুজ্জামান, গাজী আবদুর রহিম, দীন মোহাম্মদ, সেলিম মিয়া, আবুল হাশেম মজুমদার, বাচ্চু মিয়া মজুমদার, সামছুল হক মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews