1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গুম-শহীদ পরিবারের পাশে আমিনুল হক, ঈদ উপহার ও সহায়তা প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :  পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় তাঁর রাজনৈতিক কার্যালয়ে এসব পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি।

অনুষ্ঠানে গুম, খুন ও শহীদ হওয়া নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন আমিনুল হক। তাদের বর্তমান অবস্থা, পারিবারিক সংকট ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনো একা নয়; বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, “যারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা গুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। ঈদের আনন্দ যেন তাদের ঘরেও পৌঁছায়, সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই সামান্য উদ্যোগ।”

এসময় স্বজন হারানো পরিবারগুলোর সদস্যরাও সহমর্মিতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews