1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

শার্শা থানা পুলিশের অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশী ফিসিং নেটসহ আটক-১

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২ বার

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশী ফিসিং নেটসহ একজনকে আটক করেছে পুলিশ সদস্যরা।

আটক আসামি হলেন, ঝিকরগাছা থানার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রফিক পশারী (৬১)।

শনিবার (২৩ মে) রাত ১১ টার সময় শার্শা থানাধীন বাগুড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগুড়ী সাকিনের বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে আটক আসামি ও পলাতক অজ্ঞাতনামা আসামী (প্রাইভেটকার চালাক) দ্বয়ের ব্যবহৃত ১ টি পুরাতন সাদা রংয়ের TOYOTA প্রাইভেটকার তল্লাশী করে ৫ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত (ক) ৮০ বান্ডিল বিদেশী ELEPHANTA FISHING TACKLE ফিসিং নেট, (খ) ৬৮ বান্ডিল বিদেশী KEERIN FISHING TACKLE ফিসিং নেট, (গ) ৪০ বান্ডিল বিদেশী GOLD CUP ফিসিং নেট জব্দতালিকা মূলে উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, আটক আসামী ও পলাতক অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-৪৯, তাং-২৪/০৫/২০২৬, ধারা-25B(1)(b)/25-D The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে।

আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন এবং পলাতক অজ্ঞাতনামা আসামীর নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews