1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নরুন উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী পশুর হাট, নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুন উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোকে কেন্দ্র করে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি নির্দেশনা ও উপজেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এই পশুর হাট পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট স্থাপনের জন্য জারি করা নোটিশে স্পষ্টভাবে উল্লেখ ছিল—কোন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন সড়কে গরুর হাট বসানো যাবে না। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট না বসানোর বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছিল।

তবে সেই নির্দেশনা অমান্য করেই নরুন উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বিঘ্নে চলছে পশুর হাট। প্রতিদিন শত শত গরু ও ক্রেতা-বিক্রেতার সমাগমে বিদ্যালয় প্রাঙ্গণ নোংরা ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাটকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যানজট ও জনদুর্ভোগও বাড়ছে।

এলাকাবাসীর প্রশ্ন, প্রশাসনের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও সভার সিদ্ধান্ত থাকার পরও কীভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট পরিচালিত হচ্ছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews