1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে ২০২৬ রাত ১১টা ৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়নের সাতানীপারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি মোঃ আওলাদ হোসেন (৪৬)-এর বসতবাড়ির টিনশেড বারান্দার কক্ষ থেকে তাকে আটক করা হয়। ধৃত আওলাদ হোসেন সাতানীপারা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় পলাতক আসামি হিসেবে দূবার্টি এলাকার সাখাওয়াত হোসেন (৩৫) এবং সাতানীপারা এলাকার নাইবুর রহমান (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযানকালে পুলিশ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার ওজন ২ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা। এছাড়া ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় এসআই মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার এফআইআর নম্বর-১৯, তারিখ ১৬ মে ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(১) সারণির ১৯(ক) ও ৪১ ধারায় রুজু করা হয়েছে। মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন কালীগঞ্জ থানার এসআই মোঃ ইব্রাহীম শেখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews