1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

৯ম বর্ষপূর্তি উদযাপন করলো ফ্রেন্ডস গ্রাজুয়েট ক্লাব

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: “একসাথে ছিলাম, একসাথে আছি, থাকবো বন্ধুত্বের বন্ধনে—প্রজন্ম থেকে প্রজন্মে” এই অঙ্গীকারকে সামনে রেখে গাজীপুরের পুবাইলে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস গ্রাজুয়েট ক্লাব”। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় পুবাইলের হাসনা হেনা রিসোর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির নবম বর্ষপূর্তি পালিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের পুবাইল বাজার এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে “ফ্রেন্ডস গ্রাজুয়েট ক্লাব” প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় সুনাম অর্জন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান জনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন সরকার, সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মোল্লা, পুবাইল থানা বিএনপির সদস্য মোঃ শাখাওয়াত হোসেন খোকন, ক্লাবের উপদেষ্টা মোঃ হাসনাত সরকার, বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুজন, মোহাম্মদ এনামুল হোসেন এবং পুবাইল থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্লাবের সদস্য ফরিদ ফয়সালের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি নিতাই চন্দ্র সাহা। তিনি তার বক্তব্যে ক্লাব প্রতিষ্ঠার উদ্দেশ্য, লক্ষ্য এবং গত নয় বছরে সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, “মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমাদের এই সংগঠনের যাত্রা শুরু। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, ক্লাবটি বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, করোনাকালীন খাদ্য সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনির হোসেন বকুল বলেন, “দেশের প্রথম শ্রেণির নাগরিকদের নিয়ে এমন একটি সামাজিক সংগঠন গড়ে উঠেছে জেনে আমি আনন্দিত। তারা যেভাবে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তাদের হাত ধরেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাল্লাহ।”

তিনি ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, “এই সংগঠনের সুনাম ও কার্যক্রম আরও বিস্তৃত হোক, সমাজের কল্যাণে তারা আরও বড় ভূমিকা রাখুক—এটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানের শেষপর্যায়ে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews