1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন দেওপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আমির হোসেনকে গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দেওপাড়া মসজিদের পেছনের পাকা সড়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় চৈতারপাড়া এলাকার সজিব মিয়া (২৯) কে। তিনি সোবুজ মিয়ার ছেলে। বর্তমানে আহত আমির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-০১, তারিখ ০১/০৫/২০২৬ ইং, দায়ের করা হয়। মামলায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ মে ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘোড়াশাল ব্রিজ এলাকা থেকে অভিযুক্ত সজিব মিয়াকে গ্রেপ্তার করেন।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews