1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অন্ধকারে নিমতলা ফুটওভার ব্রিজ, নষ্ট লাইটে দুর্ভোগে পথচারীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১ বার

শিহাব আহমেদ, স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে আছে। ফুটওভার ব্রিজটি যেহেতু মাওয়া রোডের নিচ দিয়ে করা হয়েছে তাই সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যায় সম্পূর্ণ ফুটওভার ব্রিজটি। ব্রিজের অধিকাংশ বৈদ্যুতিক বাতি নষ্ট হয়ে যাওয়ায় প্রতিদিন শত শত পথচারীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন আগে ব্রিজটিতে যে লাইটগুলো স্থাপন করা হয়েছিল, তার বেশিরভাগই এখন অকেজো। ফলে পুরো ব্রিজজুড়ে তৈরি হয়েছে ভৌতিক অন্ধকার পরিবেশ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। অন্য কোন পথ না থাকাতে অনেকেই বাধ্য হয়ে পারাপার হচ্ছে।
স্থানীয় পথচারীরা জানান, রাতের বেলায় এ ফুটওভার ব্রিজের উপর দিয়ে চলাচল করতে ভয় লাগে। অন্য একজন পথচারী জানায় প্রতিদিন ভয়ে ভয়ে আসি, একটি ছোট লাইট কিনেছি বাধ্য হয়ে। অন্ধকারের সুযোগে ছিনতাই, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের আশঙ্কাও বাড়ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত লাইটগুলো মেরামত করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

একজন ব্যবসায়ী বলেন, “প্রতিদিন সন্ধ্যার পর মানুষ আতঙ্ক নিয়ে ব্রিজ পার হয়। ছোট ছোট বাচ্চা ও নারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, জনগণের নিরাপত্তার স্বার্থে নিমতলা ফুটওভার ব্রিজের নষ্ট লাইট দ্রুত মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews