1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদসহ পিন্টু গমেজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত মোঃ রোমান শেখকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ২নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুমুলিয়া ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পিন্টু গমেজের বসতবাড়ির উঠান থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধৃত পিন্টু গমেজ (৫৫) মৃত লুকাশ গমেজের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং-১০, তারিখ ০৭ মে ২০২৬। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন কালীগঞ্জ থানার এসআই শান্তি চন্দ্র দাস।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মোঃ রোমান শেখ, পিতা- আম্বর আলী শেখ, মাতা- খোশা আক্তার, সাং- ফুলদি উত্তরপাড়া’কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews