1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩, পলাতক ২

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুইটি অভিযানে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও ২ জন আসামী পলাতক রয়েছে। সোমবার (৪ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন জাংগালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকায় ওয়াহিদ প্রধানের বাড়ির পশ্চিম পাশে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে মোঃ ফাহমিদ শেখ (২৩) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ ঘটনায় মোঃ শাহাদাত হোসেন ওরফে রবিন (৩৫) পলাতক রয়েছেন। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন (এফআইআর নং-৫, তারিখ: ০৪ মে ২০২৬)। মামলাটি তদন্ত করছেন এসআই শামীম শেখ।

অন্যদিকে একই রাতে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় ধৃত আসামী ইসমাইল শেখের বাড়ির উঠানে অভিযান চালিয়ে মোঃ ইসমাইল শেখ (২৫) ও মেরাজ আকন্দ (২৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। এ ঘটনায় মোঃ মনির (৩৫) নামের আরও এক আসামী পলাতক রয়েছেন। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ইনছান মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করেন (এফআইআর নং-৬, তারিখ: ০৫ মে ২০২৬)। মামলাটি তদন্ত করছেন এসআই আসলাম খান পিপিএম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews