1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত কালীগঞ্জের বালিকা ফুটবল দল

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় জয় লাভের আনন্দ ম্লান হয়ে গেল সড়ক দুর্ঘটনায়। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বালিকা ফুটবল দল গাজীপুর সদর দলকে হারিয়ে বিজয় নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ মোট ৫ জন আহত হন। আহতদের মধ্যে ৪ জনই কালীগঞ্জ উপজেলা বালিকা ফুটবল দলের খেলোয়াড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আহত দুই ফুটবলারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে সিএনজি চালককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া আহত অপর দুই বালিকা ফুটবলার প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews