1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শার্শার উলাশী জিয়া’র খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শার্শার বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত দরিদ্র শ্রেণির ছাত্র জনসমর্থনে এগিয়ে মুসা, আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক মারাত্মক ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’ চলতি বছরেই বিএনপির কাউন্সিল, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি তামিমের দেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন অধিনায়করা আল্লু অর্জুনের সিনেমায় থাকছেন শাহরুখ! ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭ বার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর পল্লবীর রূপনগর আবাসিক এলাকার টিনসেড ১৫ নম্বর রোডে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার ৫ম তলার নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ ও মাদ্রাসার ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ এলাকার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য, মুসল্লি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণকাজের সফলতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews