1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এ. টি. এম কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬ খ্রি.) তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে পরিচালিত এই শিক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে ইউএনওসহ উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তাদের পরিবেশনায় সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা দিক ফুটে ওঠে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম কামরুল ইসলাম মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি সংশ্লিষ্ট সকলকে কার্যক্রমটি আরও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews