1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কাটাখালী বাজারে মানববন্ধন তালতলীতে শিক্ষার্থীদের পচা-বাসি খাবার পরিবেশন; শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন শার্শা উপজেলার ঐতিহ্যবাহী উলাশির ‘জিয়ার খাল’ পূনঃখননে তারেক রহমানের আগমন উপলক্ষে,যশোর জেলা প্রশাসক সহ বিএনপির নেত্রীবৃন্দরা পরিদর্শন করলেন। বেনাপোলের সীমান্ত এলাকায় বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও চোরাচালান পণ্য জব্দ করেন-বিজিবি কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মে জরিমানা রাঙ্গাবালীর উপকূলে টাইগার চিংড়ির সোনালি সম্ভাবনা: নারীর হাতে স্বাবলম্বিতা, বাড়ছে বৈদেশিক মুদ্রা অর্জন সোনারগাঁয়ে হেরোইন সহ এক ব্যক্তি আটক রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সোনারগাঁয়ে মাদক সহ আটক ২ জন বেনাপোলে সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ৪ বোতল বিদেশি মদ জব্দ

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মে জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (০২ এপ্রিল ২০২৬ খ্রি.) বাশাইর বাজার, জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে দেখা যায়, স্থানীয় ব্যবসায়ী খোরশেদ আলম, সাং কলাপাড়া, কালীগঞ্জ, গাজীপুর তার দোকানে গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় একটি মামলা দায়ের করে তাকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মোট ১টি মামলা দায়ের করা হয় এবং কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি। অভিযানে প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews