1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি-বিজিবির প্রেস ব্রিফিং চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ছয় লক্ষাধিক টাকা চৌদ্দগ্রামে সর্দারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ গ্রামবাসীর পরকীয়ার জেরে নির্যাতন: স্ত্রীকে ঘরে আটকে রাখা, মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন

নিজ ঘরে ঢুকতে বাধা, অন্যের বাড়িতে ঈদ—সংবাদ সম্মেলনে নাসরিনের কান্না

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৩ বার

স্টাফ রিপোর্টার, আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের সেনের হাওলা গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে শ্বশুরবাড়িতে এসে নিজ ঘরে প্রবেশ করতে না পারার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নাসরিন (৩০) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গাবালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে নাসরিন বলেন, এটি আমাদের নিজের বাড়ি হওয়া সত্ত্বেও আমাকে, আমার স্বামী ও ছোট শিশুসন্তানকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ঈদের দিন কাটাতে হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তিনি জানান, তার স্বামী মাসুদ প‍্যাদা কর্মসূত্রে মাগুরায় চাকরি করেন। ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ মার্চ তিনি স্বামী ও তাদের ৫ বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। তবে তাদের আগমনের খবর পেয়ে তার সৎ ননদ রুনিয়া বেগম (২৩) ও ননদের স্বামী মো. রনি হাওলাদার (২৬) ঘরে তালা লাগিয়ে রাখেন বলে অভিযোগ করেন তিনি। ফলে তারা নিজ বাড়িতে প্রবেশ করতে না পেরে অন্যের বাড়িতে অবস্থান করে ঈদের দিন কাটাতে বাধ্য হন।

নাসরিন আরও দাবি করেন, তার শ্বশুর জীবিত অবস্থায় বাড়ির সম্পত্তি তার স্বামী মাসুদ প‍্যাদা নামে লিখে দিয়ে গেছেন। এরপরও তার সৎ ননদ রুনিয়া বেগম জোরপূর্বক বাড়িটি দখল করে রেখেছেন বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী আদালতে সি.আর. ৮২/২৬ নম্বর একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে রুনিয়া বেগম বলেন, এটা আমার বাড়ি, তাকে কেন উঠতে দেব?” ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews