1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ৭ জন গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৬ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি চোলাই মদসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মাসুদ রানা শামীম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কালীগঞ্জ থানাধীন জামালপুর বাগমারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোল্লারটেক এলাকার একটি বাঁশঝাড় থেকে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সাইদুল ইসলাম (লিপু) (২৫), পনির হাসান (২৩), মোঃ কাউছার (২৩), নাবিদুল (১৮), সাইম কিবরিয়া (১৯) ও মোঃ আতিকুল্লাহ (তাওছিন) (২০)। এ সময় তাদের কাছ থেকে মোট ৪২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৪.২ গ্রাম), যার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা এবং ইয়াবা সেবনের ৩টি পাইপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১০টা ৫ মিনিটে এসআই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিংলাব গ্রামে অভিযান চালিয়ে জীবন দাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তার বসতঘরের ভেতর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া রাত ৯টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আয়ুবুল ইসলাম নাগরী ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় সমীর বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৫ লিটার পচাঁ গুড় (মদ তৈরির উপকরণ), একটি পেট্রোম্যাক্স এলপিজি গ্যাস সিলিন্ডার এবং একটি লোহার গ্যাস চুলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews