1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৩ ছিনতাইকারীকে আটক। চৌদ্দগ্রামে গাছের বাগান কর্তণ করে মাছের ঘের দখল করার চেষ্টা, অভিযোগ এফআইসিএল শামিমের বিরুদ্ধে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি তেল সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বড় বিস্ফোরণ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট চঞ্চল চৌধুরী থেকে নিলয়-হিমি: ঈদের চতুর্থ দিনে টিভি পর্দায় যত বৈচিত্র্যময় আয়োজন জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ হারানো বিজ্ঞপ্তি

ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এর শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭ বার

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর পল্লবীর বাইতুস সুজুদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আমিনুল হক দেশবাসীসহ তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই পবিত্র ঈদের দিনে সবাই যেন একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

আমিনুল হক বলেন, একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামীর রাজনীতিতে সুস্থ ধারার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews