কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার কর্তৃক প্রেরিত সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, কালীগঞ্জ-এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে জানানো হয়, সৌদি আরব থেকে প্রেরিত ১৫ কার্টুনে মোট ১২০ কেজি খেজুর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়। উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে চার কেজি করে খেজুর প্রদান করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন নিজ হাতে উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব খেজুর তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, টালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদ-মাদ্রাসার ইমাম ও খতিব, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের পক্ষ থেকে প্রেরিত এই সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এ ধরনের মানবিক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply