1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে বাসাইর বাজারে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯২ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইল বাজারে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জাকিয়া সরওয়ার লিমা।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি, লাইসেন্স নবায়ন না থাকা এবং এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের বেশি দামে বিক্রির অভিযোগে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।

অভিযানে দুর্জয় নন্দী (পিতা: লিটন নন্দী) কে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা, মোঃ মোমেন (পিতা: হাফিজ উদ্দিন) কে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা, মোঃ শামীম ভুইয়া (পিতা: আব্দুল মান্নান) কে মূল্য তালিকা ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোঃ আলী আজগর (পিতা: হোসেন আলী) কে পাটজাত মোড়কবিহীন চালের বস্তা রাখার দায়ে ১ হাজার টাকা এবং মোঃ রেজাউল হক মির্জা (৬০) (পিতা: মোঃ আব্দুল লতিফ মির্জা) কে এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের বেশি দামে বিক্রি, মূল্য তালিকা না থাকা, লাইসেন্স নবায়ন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী চারটি মামলায় ১৮ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী একটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews