কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় পৃথক দুই অভিযানে ইয়াবা, গাঁজা ও বিদেশি বিয়ারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেওপাড়া ফেরীঘাটে ইয়াবা-গাঁজা উদ্ধার, এই ঘটনায় পুলিশ আটক করে ৩ জনকে। পুলিশ সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০টার দিকে কালীগঞ্জ থানাধীন দেওপাড়া ফেরীঘাট এলাকার বি.এন.পি অফিসের সামনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জহিরুল ইসলাম (৪৮), সাং দক্ষিণ খলাপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। মোঃ হাসান (৩২), সাং দক্ষিণ খলাপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। মেহেদী হাসান (২৬), সাং দক্ষিণ খলাপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়-৩২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩.২০ গ্রাম, আনুমানিক মূল্য ৯,৬০০ টাকা), ১৩ পুরিয়া গাঁজা (মোট ওজন ৫০ গ্রাম, আনুমানিক মূল্য ১,৫০০ টাকা)।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-২৮, তারিখ ২৬/০২/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ এবং তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম।
শিল্পপ্রতিষ্ঠানের আড়ালে বিদেশি বিয়ার জব্দ, এই ঘটনায় পুলিশ আটক করে ৩ জনকে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জের ঘোনাপাড়া এলাকার পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান থেকে ৩৮টি কার্টনে মোট ২১,৮২৫ পিস বিদেশি বিয়ার জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মেহেদী হাসান (৩৪), পিতা বজলুর রহমান, সাং হারুয়া, কিশোরগঞ্জ সদর; বর্তমানে ঘোনাপাড়া এলাকায় ভাড়াটিয়া। মোঃ নাজির হোসেন (২১), পিতা নিজামুদ্দিন, সাং জৈন্তাপুর, ছাতক, সুনামগঞ্জ; বর্তমানে ঘোনাপাড়া এলাকায় ভাড়াটিয়া। আমানউল্লাহ (৩১), পিতা আব্দুল বারেক, সাং বাগলা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, শিল্পপ্রতিষ্ঠানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালিত হয়।পুলিশের বক্তব্য, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদক সরবরাহ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply