1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কালীগঞ্জ থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার ফটিকছড়িতে হালদা নদীতে বাড়ছে দূষণ, ঝুঁকিতে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কালীগঞ্জে পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন বেনাপোলে একটি ধানখেত থেকে ইউনুছ নামে এক যুবকের মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে ৭৮ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ: হাত দিলেই উঠে আসছে পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা আসছে শাহরুখের ‘জওয়ান’ সিক্যুয়াল, চলছে চিত্রনাট্যের কাজ ফের যুদ্ধ শুরু হলে শত্রুকে গুঁড়িয়ে দেবে আইআরজিসি

শার্শার সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যসহ আটক-২

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি : যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামিরা হলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কুটিচন্দ্র গ্রামের মোসলেম হকের ছেলে নাহিদ ইসলাম জীবন (২০) খুলনা জেলার ফুলতলা শেখেরহাট বাজার সদর উপজেলা আলম মোড়লের ছেলে মফিজুল (১৯)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিজিবি এর হিজলী ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৪.৯ কেজি গাঁজা, ১০৮ বোতল Eskuf Syrup(নেশা জাতীয়),২ টি মোবাইল, ৪২ টি শাড়ী, ৮১ টি ঔষধ, এবং ৮৬ প্যাকেট কীটনাশক এবং ৭৪ টি কসমেটিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।আটককৃত মালামালের মূল্য ৪,০৬,৫৬০/-(চার লক্ষ ছয় হাজার পাঁচশত ষাট) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামী যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews