1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

একুশের প্রথম প্রহরে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার

মোঃ ওমর আলী মোল্যা, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন-এর পক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আলেকুজ্জামান বাবলুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, বিএনপি নেতা ও সাবেক মেয়র মো. লুৎফর রহমান, আলমগীর হোসেন স্বপন,সালাউদ্দিন আহমেদ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধাবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে ছিল শোক ও গৌরবের আবহ। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews