1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল ও ভাবগাম্ভীর্যপূর্ণ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

দিবসটির শুভ সূচনা হয় ১৫ ডিসেম্বর রাত থেকে, যখন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। একই সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়।

সকাল ৮টায় কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, রোভার স্কাউট ও গার্লস গাইডের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টায় শিশু পার্ক সংলগ্ন মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান এবং ‘মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যোহরের পর উপজেলা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

বিকাল ২টা ৩০ মিনিটে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ ও পৌরসভা বনাম মুক্তিযোদ্ধা টিমের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টা ৩০ মিনিটে একই মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ হাজারো উৎসবপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews