1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দুর্গাপুরে নৈর্ব্যত্তিক পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৫ বার

জহুরুল ইসলাম/রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে এইচএসসির বাংলা বিষয়ের নৈর্ব্যত্তিক পরীক্ষা খারাপ হওয়ায় কলেজ ছাত্রী বাসায় এসে বিষ পান করে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৬ শে জুন) দুর্গাপুর উপজেলা ধরমপুর কলেজের শিক্ষার্থী আবু হেনার মেয়ে শাকিলা খাতুন (১৬) এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় বাসায় এসে গোপনে বিষ পান করেন। বিষ পান করার পর বাবার সাথে উপবৃত্তির টাকা তোলার জন্য বাজারে যান। উপবৃত্তি টাকার তোলার পর সেখান থেকে বাবার সাথে তার বনের বাসায় যাওয়ার জন্য রওনা দেন। তখনও মেয়েটির বাবা বুঝতে পারেনি পরীক্ষা খারাপ হওয়ার কারনে তার মেয়ে গোপনে বিষ পান করেছেন।
বনের বাসায় যাওয়ার পথে মেয়েটি বমি করে। বমি হওয়ার পর বিষের গন্ধ বেরিয়ে আসে তখন বুঝতে পারেন তার মেয়ে বিষ পান করেছেন।
তখন শাকিলা খাতুনের (১৬) বাবা স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে, ডাক্তার শাকিলার অবস্থা গুরুতর দেখলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন,
রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে শাকিলার মৃত্যু হয়।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বাবা-মা শোকে কাতর হয়ে পড়েছেন। মেয়ের এমন অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা-মা সহ আত্নীয়-স্বজনরা।
এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনা সম্পর্কে অবগত রয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews