1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীতে ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৫ বার

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করা হয়েছে। রোববার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ ও নির্যাতিত পরিবারগুলোর সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে আইনজীবী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সেক্রেটারি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদসহ শহিদ পরিবারের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, নির্যাতিত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে। যারা নির্যাতন চালাচ্ছে— তারা আজও বিচারের বাইরে। এ সময় বক্তারা সকল নির্যাতনের বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews