1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষর সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৮ বার

সুজন আহমেদ: শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার দূর্গনগর ইউনিয়নের রাজমান দহখোলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রুহুল আমিন ও মগরব আলীর দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মোট ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুশিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ৫৫ শতক জমি নিয়ে কথিত রুহুল আমিন ও মগরব আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন (শুক্রবার) রুহুল আমিনের পক্ষ থেকে গোলযোগপূর্ণ জমিতে একটি ঘর উঠানো হয়। শনিবার মগরব আলীর লোকজন ওই ঘর ভেঙ্গে দেওয়ার জন্য ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মোট ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রুহুল আমিন (৫০), আয়নাল (৪২), শান্ত (৪৪), রহম (৪০), বাদসা (৩০) মালেক (২৮), আশরাফুল (৩৫), রউব (৩২), ইসমাইল (৪০) রজব (৪৫), কুদ্দুস (৩৯)সহ মোট ১১ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশিষ্ট আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

আহত রুহুল আমিনের বাতিজী অভিযোগ করেন, তাদের বৈধ সম্পত্তিতে তারা ঘর উঠিয়েছেন। কিন্তু অবৈধভাবে মগরব আলীর লোকজন ঘরটি ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। অপর দিকে মগরব আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ওয়ারিশন সূত্রে কথিত সম্পত্তির বেশির ভাগ অংশ তাদের। সেখানে অন্যপক্ষ ঘর তুলবেন কেন? তারা তা মানবেন না।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগযোগ করলে সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারুক জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামূল হক জানান, বর্তমানে রাজমান দহখোলা গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষ আহতদের নিয়ে চিকিৎসায় ব্যস্ত রয়েছেন। ফলে এখন পর্যন্ত কোন পক্ষই এ ব্যাপারে লিখিত অভিযোগ বা মামলা করেনি। এ বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews