1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৬ বার

শেখ মাহতাব হোসেন: বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। এ ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ফলের চাহিদা ২০০ গ্রামের বিপরীতে মাত্র ৫৫-৬০ গ্রাম খেতে পারছে। এটিকে ২০০ গ্রামে উন্নীত করতে কাজ করছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা,‌
ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,
ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন,
সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম,শেখ মাহতাব হোসেন, আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,‌উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, করুণা মন্ডল, প্রকাশ রায়, মোঃ রবিউল ইসলাম, প্রমুখ।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews