1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

যুবককে জবাই করে হত্যা, পল্লবীতে ৫ জনকে আসামি করে মামলা

  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৫৫ বার

মীর হোসেন মোল্লাঃ ঢাকার মিরপুর–১১ পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম রাকিবুল ইসলাম সানি (২৬)। মঙ্গলবার (১০ জুন) সকালে মিল্লাত ক্যাম্পের একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় হাত-পা বাঁধা ছিল বলে জানা গেছে।

‎নিহতের পরিবার দাবি করছে, সানি একজন অটোরিকশাচালক ছিলেন। তাদের অভিযোগ, গেল রমজান মাসেও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ তার ওপর হামলা চালিয়েছিল। সেসময় থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরিবারের মতে, পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণেই এবার তাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো।

‎তবে পুলিশ সূত্র বলছে, নিহত সানির বিরুদ্ধে পল্লবী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। ফলে তার পেশা নিয়ে দ্বিমত রয়েছে।

‎পরিবার আরও অভিযোগ করেছে, স্থানীয়ভাবে পরিচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘লেংড়া রুবেল’ সাভার থেকে তাকে দাওয়াতের কথা বলে ফোনে ডেকে নেয়। এরপর রুবেল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সানিকে হত্যা করে। ‎এ ঘটনায় পাঁচজনকে আসামি হিসেবে চিহ্নিত করেছে পরিবার। তারা হলেন: লেংড়া রুবেল, বোমা কাল্লু, স্বপন, জিন্দা ও টানা আকাশ।

‎পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সানির মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ৫জনকে আসামি করে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews