1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫

আ: রহিম গাজী/ রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের প্রধান সড়কগুলো পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।

রবিবার (৮ জুন) বিকেল ৫টায় বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কাটাখালী হাই স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

*চরম অবহেলার শিকার বড়বাইশদিয়া ইউনিয়ন*
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বড়বাইশদিয়া ইউনিয়নের সড়কগুলো আজও কাঁচা অবস্থায় পড়ে আছে। বিগত ১৫ বছরেও কোনো সরকার এখানকার রাস্তা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। বর্ষা মৌসুমে রাস্তাগুলো কাদামাখা খালে পরিণত হয়, ফলে ঘর থেকে বের হওয়াই দুরূহ হয়ে পড়ে।

*রোগী ও গর্ভবতী নারীদের সংকট*
রাস্তাগুলোর বেহাল অবস্থায় চিকিৎসা সেবা পেতে অসুস্থ রোগীদের যাতায়াতে চরম সমস্যা হয়। গর্ভবতী অনেক নারী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় বাড়িতে মৃত্যুর মুখে পড়ছেন বলেও জানান বক্তারা।

*শিক্ষার্থীদের দুর্ভোগ*
ইউনিয়নে ১২ টি সরকারি প্রাথমিক বিদ‍্যাল ও ৪ মাধ্যমিক বিদ‍্যালয়ে শত শত কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন কাদা পানির মধ্যে দিয়ে বিদ‍্যালয়ে যাতায়াত করে। অনেক সময় শিক্ষার্থীরা কাদায় পড়ে বইখাতা ভিজে যায়, ফলে তারা বিদ‍্যালয়ে যেতে না পেরে অনুপস্থিত থাকে। এতে লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে অনেকেই।
বক্তারা অবিলম্বে বড়বাইশদিয়া ইউনিয়নের প্রধান সড়কগুলো পাকাকরনের জন‍্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews