1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোয়াইনঘাটে বালুর স্তূপ থেকে চাঁদাবাজি: সুষ্ঠ তদন্তের দাবিতে জনমত!

  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫

ই

গোয়াইনঘাটের বাংলাবাজার বালুর হাওর, সীমার বাজার, এবং নয়া গাঙ্গের পার এলাকায় গড়ে ওঠা বালুর স্তুপকৃত স্থানগুলো থেকে একাধিক ব্যক্তি প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, কালু, জিয়া, খান বাহাদুর, জাহাঙ্গীর, আমির, আলী হোসেন সহ একটি সংঘবদ্ধ চক্র প্রতিটি বালুর স্তূপ থেকে ১ লক্ষ টাকা করে চাঁদা আদায় করছে। স্থানীয়দের প্রশ্ন—এই চাঁদার টাকা কোথায় যাচ্ছে? কে বা কারা এই চক্রের পেছনে মদদ দিচ্ছে?

এই ধরনের চাঁদাবাজির কারণে সাধারণ ব্যবসায়ী ও হাওর এলাকার জনগণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। বালু ব্যবসাকে কেন্দ্র করে একটি অবৈধ অর্থনৈতিক চক্র গড়ে উঠেছে যা প্রশাসনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে।

আমরা দেশের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ জানাচ্ছি—এই বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রতিবেদন তৈরি করুন। তাহলেই স্পষ্ট হবে এই চক্রের পেছনে কারা রয়েছে, প্রশাসনের কেউ এতে জড়িত কি না, এবং স্থানীয় জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

একটি প্রশ্ন—যদি প্রশাসনের নামে চাঁদা তোলা হয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে কেন এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?

চাঁদাবাজি বন্ধ করুন, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনুন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews