1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদের দিনেও ছুটি নেই আনান প্যাক বিডি লিমিটেড কোম্পানিতে

  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫

মৌলভীবাজার (জেলা) প্রতিনিধিঃ– পবিত্র ঈদুল আযহায় শ্রমিকদের জিম্মি করে ঈদে কোম্পানির ডিউটি চালু রাখা হয়েছে শ্রীমঙ্গলের কালাপুরে অবস্থিত আনান প্যাক বিডি লিমিটেড কোম্পানিতে। গত ৭ই মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ১ ০ দিন, ঈদের আগে সম্পূর্ণ বেতন পরিশোধ করার ঘোষণা করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনের তোয়াক্কা না করে ভয়ভীতি প্রলোভন দেখিয়ে ডিউটি আদায় করার অভিযোগ পাওয়া গেছে আনান প্যাক বিডি লিমিটেড কোম্পানির নামে। এ- ব্যাপারে আছিয়া বেগম নামে একজন কর্মচারী দৈনিক বাংলার রূপকে বলেন ___ ইদে আমাদের ডিউটি করার ইচ্ছে ছিল না,সবারই মনে চায় পরিবার নিয়ে ঈদ করার; আমাদের কোম্পানির স্যাররা বলেন ডিউটি কর, ডিউটি করলে ঈদের আগেই স্যালারি পাইবা, না হলে ঈদের পর স্যালারি নিতে হবে।

এ-ব্যাপারে কোম্পানির পিএম শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি এই ব্যাপারে কিছু বলেননি, ফোন কেটে দেন।
নাম বলতে অনিচ্ছুক একজন অপারেটর বলেন___ “আমার বাড়ি পঞ্চগড়, আমাদের ছুটি দেওয়া হয়েছে তিনদিন তবে সেটা কাগজেকলমে, আমাদেরকে অর্ধেক বেতন দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ মিটিং করে বলেছেন ডিউটি করলে ওভারটাইম পাবে! আমার বাড়ি অনেক দূর যাওয়া আসা দুইদিন একদিনের ছুটির জন্য কিভাবে বাড়ি যাই তাই থেকে যেতে হচ্ছে।
শ্রমিক খাদেম মিয়া বলেন – আমাদের পিএম স্যারের বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে সেক্ষেত্রে ঈদে বাড়ি যাওয়া সম্ভব নয় তাই ঈদে ডিউটি রাখা হয়েছে।
ঈদে বন্ধ না থাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews