1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

জলঢাকায় পাথরের ট্রাক থেকে ৫ কেজি ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

শাহজাহান আলী মনন/নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পুলিশের অভিযানে একটি পাথরবোঝাই ট্রাক থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে জলঢাকা পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় ডালিয়া-জলঢাকা সড়কে তল্লাশির সময় এই মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ চৌদ্দ হাজার টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান-এর দিকনির্দেশনায় এবং নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদের তত্ত্বাবধানে জলঢাকা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে অংশ নেন এসআই (নিরস্ত্র) মো. আনিছুজ্জামান ও এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল। অভিযানকালে ঢাকা মেট্রো-ট ১৭-০৬১৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে ওই পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

ট্রাকচালক মো. মতিয়ার রহমান (২৪) লালমনিরহাটের হাতিবান্ধাথানার গুড্ডিমারী ( আদর্শ) এলাকার মোন্নাফ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়া জেলায় সরবরাহ করতেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তার মতিয়ার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (খ)/৪১ ধারায় জলঢাকা থানায় একটি মামলা (নম্বর- ০৬, তারিখ- ০৫/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews