1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করল লামার কোয়ান্টাম কসমো স্কুল

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮০ বার

বান্দরবান জেলা প্রতিনিধি : ২০ তম সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে দলগত ও একক উভয় বিভাগে স্বর্ণপদক জয় করেছে বান্দরবান জেলার লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা। আন্তর্জাতিক অঙ্গনে জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় বাংলাদেশের এটাই প্রথম দলগত স্বর্ণপদক। এ প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র গ্রুপের ৭ জনকে নিয়ে গঠিত হয় বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল। তাদের মধ্যে ৫ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী। এ আসরে তিনটি স্বর্ণপদকই অর্জন করে তারা।

২৮ মে থেকে ২ জুন ২০২৫ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় ২০ তম সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ১৫টি টিম অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথমদিন ৩টি, দ্বিতীয় দিন ৪টি এবং শেষদিন ৬টি পদক জয় করে। মোট ১৩টি পদকের ১০টি অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় জুনিয়র দলগত বিভাগে প্রেনথৈ ম্রো (একাদশ শ্রেণি), উটিংওয়াং মার্মা (দশম শ্রেণি) ও মেনটন টনি ম্রো (একাদশ শ্রেণি) দলীয়ভাবে স্বর্ণপদক জয় করে। পোমেল হর্স ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক অর্জন করে মেনটন টনি ম্রো। প্রতিযোগিতার শেষদিন ভল্টিং টেবিল ইভেন্টে উটিংওয়াং মার্মা অর্জন করে আরেকটি স্বর্ণপদক।

জিমন্যাস্ট প্রেনথৈ ম্রো তিন দিনে জয় করে মোট ৫টি পদক—একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ। জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল-অ্যারাউন্ড বিভাগে সে অর্জন করে একটি ব্রোঞ্জ পদক। এ বিভাগে বাংলাদেশের প্রথম পদক এটি। এ-ছাড়াও রৌপ্যপদক অর্জন করে বাংলাদেশ সিনিয়র জিমন্যাস্টিকস দল। ৪ জনের এ টিমে ২ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী—রাজীব চাকমা ও উহাই মং মার্মা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews