1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৯ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের উদ্যোগে ৩ জুন বিকেলে কালীগঞ্জ কেন্দ্রীয় পার্টি অফিসে এই সভা আয়োজিত হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হুমায়ুন মাস্টারের সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লা, খায়রুল হাসান মিন্টু, খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃদাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লা সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম দর্জি, ফজলুল হক নয়ন, মোঃ খোরশেদ আলম কাজল, মোশারফ হোসেন লিটন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সহ তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিময় কর্মকাণ্ডগুলো তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews