1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীর শৌলমারী ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০০ বার

শাহজাহান আলী মনন/ নীলফামারী (জেলা) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের অপসারণ ও শাস্তির দাবি করেছেন ৩ জন মেম্বার। দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।

রবিবার (১ জুন ২০২৫) সকালে শৌলমারী ডাকলীগঞ্জ বাজারে ৪ নম্বর ওয়ার্ড মেম্বার রশিদুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড মেম্বার এজাহারুল হক ও ৬ নম্বর ওয়ার্ড মেম্বার কাজী ফেমাস উদ্দিন।

তারা অভিযোগ করেন, গত ২৬ মে ইউনিয়ন পরিষদে গিয়ে সরকারি বরাদ্দের ভিজিডি ও ভিজিএফ কার্ডের চালের স্লিপ চাইলে চেয়ারম্যান নুরুজ্জামান জামান ও তার অনুসারীরা রশিদুল ইসলামের ওপর হামলা চালান। এসময় অন্য দুই সদস্যকেও হেনস্তা করা হয়।

তারা আরও বলেন, সরকারি প্রকল্পের সুবিধা বিতরণে অনিয়ম, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বজনপ্রীতির মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ করা হচ্ছে। এমনকি এসব অভিযোগ আড়াল করতে ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো ও ‘নাটকীয় মানববন্ধন’ আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নিলে ইউনিয়নে অনিয়ম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে চেয়ারম্যান নুরুজ্জামান জামান বলেন, আমি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর ওই তিন ইউপি সদস্য বিএনপি সমর্থিত হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অতিরিক্ত সুবিধা দাবি করে। তাদের অনৈতিক দাবি মেনে না নেয়ায় মিথ্যে অভিযোগে অপপ্রচার চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews