1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
একজন সফল সমাজ সেবক ও রাজনীতিবীদ চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা

শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি: শ্রীপুর থানার ভাংনাহাটি এলাকায় সফটেক্স নামক একটি প্রতিষ্ঠানের পুরাতন মালামাল কিনতে গিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীমের বিরুদ্ধে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, “মা এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বৈধ কার্যাদেশ থাকা সত্ত্বেও মালামাল কিনতে গেলে, শামীমের নেতৃত্বে কিছু যুবক ওই ব্যবসায়ীক কর্মকাণ্ডে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, শামীম উপস্থিত ব্যবসায়ী ও শ্রমিকদের হুমকি দেন এবং তাদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেন। তিনি বলেন, “গত ১৭ বছর বিএনপি করেও কিছুই পাইনি। এখন সময় এসেছে এই এলাকায় কেউ ব্যবসা করতে চাইলে আমাদের চাঁদা দিয়েই ব্যবসা করতে হবে।

মাঠপর্যায়ে থাকা গণমাধ্যমকর্মীরা শামীমকে জিজ্ঞাসা করলে তিনি প্রকাশ্যেই বলেন, “এখানে ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। বড় ভাইয়েরা এই এলাকার দায়িত্ব আমাকে দিয়েছেন। তাই এখানে যা হবে, তা আমার অনুমতি নিয়েই হবে।

তিনি মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকেও চোখ রাঙান এবং তার শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “তোরা এখনই চলে যা, না হলে হাসপাতালে যেতে হবে।” এ সময় এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়।

এই ঘটনার পর স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের দাপটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews